• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘অবৈধ হাসিনা সরকারকে না বলুন’

Tareqসিসি ডেস্ক: র‌্যাব বিলুপ্তি ও বর্তমান সরকারকে অবৈধ ঘোষণা করে তাদের বিরুদ্ধে স্বাক্ষর সংগ্রহ করতে সৌদি আরবের বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান। পাশাপাশি স্বাক্ষর সংগ্রহ শেষে এগুলো বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোর কাছে জমা দেওয়ারও পরামর্শ দেন

আজ মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় একটি হোটেলে সৌদি আরব যুবদল, মক্কা বিএনপি এবং জেদ্দা মহানগর বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিদেশে দলকে শক্তিশালী করতে আমাদের একনিষ্ঠ সদস্য সংগ্রহ করতে হবে।

তিনি বলেন, খাতা-কলমে সকল নেতাকর্মীদের নাম লিখে রাখবেন। দলে যদি পাঁচ’শ সদস্য থাকে তাহলে তারা যেন সাচ্চা সদস্য হয়। খাতা-কলমে শুধু সদস্য হয়ে থাকবে কিন্তু প্রোগ্রামে আসবে না আবার বলবে আমিতো দলের সদস্য। এমন সদস্যের দরকার নেই।

র‌্যাব বিলুপ্তির বিষয়ে তিনি বলেন, ইউরোপের বিভিন্ন দেশের মতো সৌদি আরবেও স্বাক্ষর সংগ্রহ করতে হবে। এখানে বিভিন্ন ক্যাম্পে গিয়ে ‘অবৈধ হাসিনা সরকারকে না বলুন’ এমন লেখার নিচে তাদের স্বাক্ষর নিয়ে পরে তা বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে জমা দিবেন।

দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ছাড়াও তিনি দলের চেয়ারপারসনের সাথেও বৈঠক করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ