• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফটোগ্রাফারের সাথে প্রেম বিনিময়ে ‘প্রভা’

Provaবিনোদন ডেস্ক: কিছুদিন ধরেই মিলন নামে একজন ফটোগ্রাফারের চারপাশে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। পেশাগত কারণে একটি কোম্পানির কর্মচারীদের বার্ষিক পিকনিকে ছবি তোলার দায়িত্ব পায় সেই ফটোগ্রাফার। সেই সূত্রে ওই কোম্পানিতে কর্মরত প্রভার সঙ্গে তার পরিচয় হয়। সেখানেই তাদের ভালো লাগা শুরু হয়। কিন্তু কেউই প্রকাশ করেন না।

কিন্তু ফোনালাপ, সাক্ষাতে নিয়মিত যোগাযোগ চলছিল তাদের। জানা গেছে এরই মধ্যে প্রভার সঙ্গে সেই ফটোগ্রাফারের প্রেম বিনিময় হয়ে গেছে। তাহলে কি এই ছেলেটিই তার মনের মানুষ?

তবে ছেলেটি প্রভার মনের মানুষ হোক আর যাই হোক। এটি কিন্তু তার বাস্তব জীবনের গল্প নয়। নিজাম উদ্দিন লস্করের রচনা ও হারুন-অর-রশীদের পরিচালনায় ‘মনের মানুষ’ নামের একটি নাটকে এমনই চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এতে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, “নাটকটির গল্প বেশ সুন্দর। আমি সাধারণত এমন রোমান্টিক ঘরানার গল্পের নাটকে অভিনয় করতে পছন্দ করি। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।” এতে ফটোগ্রাফার মিলনের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। নাটকটি একুশে টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ