• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোর-খুলনা মহাসড়ক গলার কাঁটা : যোগাযোগমন্ত্রী

Kader--20140625152014যশোর : যশোর-খুলনা মহাসড়ককে ‘যোগাযোগ মন্ত্রণালয়ের গলার কাঁটা’ উল্লেখ করে এর দায়িত্ব নিজেই নিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

আর ঈদের আগে যথাসময়ে এ সড়কের সংস্কার কাজ সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় তিনি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীকে কারণ দর্শাতে বলেছেন।

একইসঙ্গে আগামী তিনদিনের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করতে যশোর সওজ’র নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দারের সঙ্গে কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদি খান ও সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিনকে অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন।

বুধবার দুপুরে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী এসব পদক্ষেপ নেন। তিনি বলেন, ‘৬৬ কিলোমিটার যশোর-খুলনা মহাসড়কের মাত্র ৩ কিলোমিটার ভাঙ্গাচোরা। এর দেড় কিলোমিটার সংস্কার কাজ শেষ হয়েছে। বাকি দেড় কিলোমিটারের অবস্থা এখনও খারাপ।’

মন্ত্রী এ মহাসড়ক ৭ বার পরিদর্শন করেছেন উল্লেখ করে জানান, যশোর-খুলনা মহাসড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কাঁটা সরাতে তিনি অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। ইতোপূর্বে ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এরই মধ্যে বর্ষা শুরু হয়ে যাওয়ায় ঠিকাদার ঠিকমত কাজের সুযোগ পায়নি।

মন্ত্রী আরও বলেন, ‘এই মহাসড়কের নওয়াপাড়া বাজার, ভাঙ্গাগেট, চেঙ্গুটিয়া, পদ্মবিলা এলাকা ও শহরের মধ্যে ২শ’ মিটারের অবস্থা খারাপ। মোট এই দেড় কিলোমিটার সড়কের জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

আগামী তিনদিনের মধ্যে সড়কের এসব স্থানে ভাল মানের ইট, বালি, খোয়া দিয়ে সংস্কার কাজ করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, সওজ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আব্দুর রব, সড়ক ও জনপথ বিভাগের (সওজ) খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, যশোর সওজ’র নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মেহেদি খান, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ