• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেসির দাম ১৯৭ মিলিয়ন!

Mesiখেলাধুলা ডেস্ক : স্পেনের জনপ্রিয় ওয়েবসাইট ‘ভোজপোলি’ তথ্যটি ফাঁস করেছে। বার্সেলোনায় মেসির ফর্মটা তেমন ভালো যাচ্ছিল না। কেউ কেউ বলাবলি শুরু করেছিলেন, কাতালান ক্লাবটিকে নিজের সেরাটা দিয়ে ফেলেছেন মেসি। নতুন তারকার কাঁধে সওয়ার হোক বার্সা।

তা ছাড়া গত মে মাসে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি হওয়ার কথা ছিল মেসির। তাতেও কিছুটা বিলম্ব হচ্ছিল। বার্সার এক কর্তা তো বলেই ফেললেন, মেসির সঙ্গে চুক্তি নতুন করে লাভ কী? তাকে যতটুকু পারিশ্রমিক দেওয়া হচ্ছে তা-ই যথেষ্ট।

বিষয়টি আমলে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কও। গোপনে আর্সেনালের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন তিনি। চুক্তিতে মেসির দাম ধরা হয়েছিল ১৯৭ মিলিয়ন পাউন্ড!

গানারদের সঙ্গে যোগ দেওয়ার বিষয়টি সেস ফ্যাব্রিগাসের সঙ্গে প্রথম আলোচনা করেছিলেন বার্সা সুপারস্টার। এমনটাই দাবি করছে স্প্যানিশ পত্রিকাটি।

পরবর্তীতে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করে বার্সা। আর্সেনালে যোগ দেওয়ার বিষয়টি আর মাথাচাড়া দিয়ে ওঠেনি। তবে ইংলিশ ক্লাবটিতে চুক্তি করলে গ্যারেথ বেলকে হটিয়ে মেসিই হতেন বিশ্বের দামি ফুটবলার।

ব্রাজিলি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেন মেসি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। এখন মেসিতেই বার্সাকে সওয়ার হওয়ার কথা বলবেন সবাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ