• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির ইফতার মাহফিল

Ifter Pic-01দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল এবং বার্ষিক সাধারণ সভা বুধবার বিকেলে দিনাজপুর স্টেশন ক্লাবে অনুষ্ঠিত হয়।
জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সভাপতি মোঃ শামসুল আলম চৌধুরী বাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ও বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রুকনুজ্জামান কাজল ও বার্ষিক আয়-ব্যয়ের রিপোর্ট পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ শীষ নবী মন্ডল শিশির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মোঃ জুলফিকার রহমান, মোঃ রেজাউল করিম বাবু, সংগঠনের সড়ক সম্পাদক মোঃ ইসাহাক আলী কালু, সাবেক সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সাবেক কোষাধ্যক্ষ মোঃ আমজাদ আলী প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের সদস্য মোঃ ইনসান আলী, মোঃ আখতারুজ্জামান টুনটুনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা বিশেষ মুনাজাত করা হয়। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

বিরলে জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিরল উপজেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা জামায়াতের আমীর ও ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ একেএম আফজালুল আনাম’র সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ন.ম বজলুর রশীদ কালু। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাড. আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ মতিউর রহমান, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মোঃ আব্দুর রশীদ, কৃষকদলের সভাপতি আলহাজ্ব মোঃ হামিদুর রহমান প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোঃ মঞ্জুরুল হাসান, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দীন, ধর্মপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছের প্রমূখ। দোয়া মাহফিল পরিচালনা করেন বিরল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অবঃ) আনিছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ