• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কর্মবিরতির হুমকি বিমান শ্রমিকদের

Bimanঢাকা : দাবি-দাওয়া মানা না হলে আগামী ৬ আগস্ট থেকে কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছে বিমান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আজ বৃহস্পতিবার বিমান শ্রমিক লীগের সভাপতি মুশফিকুর রহমান এ ঘোষণা দেন।

এর আগে আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ইউনিয়ন। এ সময় আন্দোলনকারীরা বিমান কর্মকর্তাদের কাউকে অফিসে ঢুকতে দেননি। এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামে বিমান শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দাবিগুলোর মধ্যে রয়েছে- বিমানের জন্য আধুনিক ও বাস্তবসম্মত জনবল কাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় শিগগিরই প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু। এছাড়া রয়েছে পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, পরিপূর্ণ চিকিৎসা সুবিধা, গোষ্ঠী বিমার ব্যবস্থা প্রভৃতি।

বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি, ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। একপর্যায়ে দাবি মেনে নেওয়ার বিষয়ে তৎকালীন বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়। সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ সভায় ইউনিয়নের দাবিগুলো উত্থাপিত হলেও তা পাস হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ