• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ট্রাক ছিনতাইকালে ভুয়া ডিবি আটক

Arrestরাজশাহী : রাজশাহীর চারঘাটে ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশ পরিচয়ে ট্রাক ছিনতাইয়কালে রবিউল ইসলাম টুটুল নামে (৩২) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চারঘাট-বানেশ্বর সড়কের নাওদাড়া এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।

ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী রবিউল ইসলাম চারঘাট শলুয়া ইউনিয়নের মৌগাছী গ্রামের আজাহার আলীর ছেলে।

চারঘাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে পণ্য বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট-১৪-৪৬৮২) পাবনার ঈশ্বরদীর যাচ্ছিলো।

রাত ৩টার দিকে ট্রাকটি চারঘাটের নাওদাড়া স্কুলের কাছে ফাঁকা জায়গায় পৌঁছলে ডিবি পুলিশ পরিচয়ে থামতে বলেন টুটুল। এ সময় ট্রাক চালক পরিচয়পত্র দেখতে চাইলে সেখানে মোটরসাইকেলযোগে আরো দুজন যোগ দেয়।

ভুয়া পরিচয়পত্র দিয়ে তারা ট্রাকের চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করলে চালকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এসময় চারঘাট থানা পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ভুয়া ডিবি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে টুটুলকে আটক করে থানায় নেয় পুলিশ।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকালে টুটুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে প্রতারক টুটুলকে আদালতের জেলহাজতে পাঠানো হয়।

এছাড়া এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে বলে জানান পুলিশ পরিদর্শক সাজ্জাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ