• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ধনীর তালিকায় ধোনী পঞ্চম, মেসি দশম

85423_1খেলাধুলা ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনীকে বিশ্বের পঞ্চম ধনী ক্রিড়াবিদ হিসেবে মূল্যায়ন করেছে ফোর্বস ম্যাগাজিন।
ফোর্বসের তালিকায় ধোনীর রয়েছে ২১ মিলিয়ন ডলারের আর্থিক সম্পত্তি। তার সামনে অবস্থান করছেন রজার ফেদেরার, টাইগার উডস, লিবর্ন জেমস, ফিল মিকেলসন এবং মারিয়া শারাপোভা।
এ রিপোর্টে বলা হয়, সুইস টেনিস তারকা ফেদেরার এবং আমেরিকান গলফার টাইগার উডসের সম্পদের আর্থিক মূল্য প্রায় ৪৬ মিলিয়ন ডলার। ক্রিড়াবিদ হিসেবে যৌথভাবে তারা বিশ্বের শীর্ষ আর্থিক সম্পত্তির মালিক। বাস্কেটবল তারকা লিবর্ন জেমস রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তার সম্পত্তির মূল্য প্রায় ২৭ মিলিয়ন ডলার।
রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা রয়েছে চার নম্বরে। তার সম্পত্তির আর্থিক মূল্য ২৩ মিলিয়ন ডলার। তালিকায় তিনে রয়েছে আরেক গলফার ফিল মিকেলসন। তার রয়েছে ২৫ মিলিয়ন ডলারের সম্পত্তি।
ধোনীর আয় করা ২১ মিলিয়ন ডলারের পরে ২০ মিলিয়ন ডলার আয় করে এ তালিকায় শীর্ষ ছয়ে রয়েছেন উসাইন বোল্ট। তার পরে ১৯ মিলিয়ন ডলার নিয়ে সাতে রয়েছে বাস্কেট বলের খেলোয়াড় কোবে ব্রায়ান্ট। আর আটে রয়েছে আরেক টেনিস তারকা লি না। তার আর্থিক সম্পত্তি ১৫ মিলিয়ন ডলার।
তবে মজার ব্যাপার হল তালিকায় থাকা পরবর্তী দু’জনই ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড়। পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো ১৩ মিলিয়ন ডলার নিয়ে রয়েছে নয় নম্বরে। যেখানে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি রয়েছে শীর্ষ দশে। মেসির সম্পত্তির পরিমানও রোনালদোর সমান ১৩ মিলিয়ন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ