সিসিনিউজ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সৈয়দপুর শহর শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় একটি মিলনায়তনে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন, শহর শাখার সভাপতি মোঃ সাহবাজ উদ্দিন সবুজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা সভাপতি হাফেজ আব্দুল মুয়ীদ, সাবেক ছাত্র নেতা মোঃ নজরুল ইসলাম, আবু বকর মোহাম্মদ সালেহ প্রমুখ। ইফতার মাহফিলে শহর শাখার প্রায় দেড় শতাধিক ছাত্র উপস্থিত ছিলো। এছাড়া বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দসহ সূধীবৃন্দ উপস্থিত ছিলো ওই মাহফিলে।