• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় মাধ্যমিকস্তরের বিপুল পরিমান পাঠ্য পুস্তক উদ্ধার

createthumb.ashxনীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় মাধ্যমিক স্তরের ছয় বস্তা পাঠ্য পুস্তক উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলা শহরের সুটিবাড়ি সড়কের ব্রাদার্স ষ্টোর নামে একটি ভাঙ্গেরীর দোকান থেকে বই গুলো উদ্ধার হয়। এ সময় দোকান মালিক ইয়ামিন ইসলামকে (৩৬) আটক করে পুলিশ। উদ্ধারকৃত বইগুলো চলতি শিক্ষা বর্ষের (২০১৪ সালের)।
পুলিশ জানান গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ অভিযান চালিয়ে সুটিবাড়ি সড়কের ব্রাদার্স ষ্টোর নামে একটি ভাঙ্গেরীর দোকান থেকে ৬ষ্ঠ শ্রেনীর ৩১৭টি, ৭ম শ্রেনীর ৪৮৮টি, ৮ম শ্রেনীর ৮৭৪টি ও ৯ম শ্রেনীর ১৬১টি বই  উদ্ধার করেন। পাঠ্য পুস্তকগুলো উদ্ধারের সময় দোকান মালিক জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রামের জাহিদুল ইসলামের ছেলে ইয়ামিন ইসলামকে আটক করে পুলিশ। আটককৃত ইয়ামিন ইসলাম জানায়, ২০টাকা কেজি দরে শিক্ষা অফিসের পাহারাদার হামিদুল ইসলাম কাছ থেকে কিনেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বইগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গোডাউন থেকে বের করে তাকে দেয়া হয়। এ ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব জুয়েল জানান গোডাউনের চাবী পাহারাদারের নিকট থাকে। তাই সে বইগুলো বিক্রী করেছেন বলে তিনি জানান।  এদিকে ঘটনার পর থেকে পাহারাদার হামিদুল ইসলাম পলাতক থাকায় মুঠোফোনে তার সাথে কথা হলে তিনি জানান, বইগুলি তিনি বাহক হিসেবে শিক্ষা কর্মকর্তার অনুমুত্তি নিয়ে  দোকানে পৌছে দিয়েছে মাত্র।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত ৬টি বস্তায় চলতি শিক্ষা বর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বিতরণের জন্য সরকারের দেয়া ১হাজার ৮শ ৪০টি বোর্ড নির্ধারিত পাঠ্য পুস্তক পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ