• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘পাকিস্তানি’ বলায় অশ্রুসিক্ত সানিয়া

sania_shoaibখেলাধুলা ডেস্ক: সানিয়া মির্জাকে পাকিস্তানি পুত্র বধু বলে আখ্যায়িত করেন ভারতের বিজেপি নেতা কে লাক্ষণ। একই সঙ্গে তেলেঙ্গানার ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে সানিয়াকে মেনে নিতে নারাজ বিজেপির এই নেতা। আর এ ধরণের মন্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন টেনিস তারকা সানিয়া মির্জা।

সানিয়াকে ভারতের সর্বশেষ প্রদেশ তেলেঙ্গানার ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করায় বিজেপি নেতা কে লক্ষণ সমালোচনায় মুখর হয়ে উঠেন। তিনি এই টেনিস তারকাকে পাকিস্তানি পুত্রবধু বলার পাশাপাশি তেলেঙ্গানার বাইরের লোক বলেও আখ্যায়িত করেন। তেলেঙ্গানার এই বিজেপি নেতা বলেন, ‘পাকিস্তানের পুত্র বধু সানিয়া মির্জা। আর তাই সে যথেষ্ট স্থানীয় পরিচয় বহন করে না। আর সে জন্মেছে মহারাষ্ট্রে। তাই সে তেলেঙ্গানার অ্যাম্বাসেডর হবার যোগ্য নয়।’

সানিয়া মির্জা তার এই বক্তব্যের প্রতিবাদ জানান। তিনি আবেগ জড়িত কণ্ঠে বলেন, ‘হাজার বছরের বেশি সময় ধরে আমরা হায়দারাবাদে আছি। আর মৃত্যু পর্যন্ত আমি ভারতীয় থাকব। কেউ আমাকে সেই পরিচয়ের বাইরে নিয়ে যেতে চাইলে বরদাস্ত করা হবে না। আর আমার জন্ম হয়েছে মুম্বাইয়ে হাসপাতালে। আমি তিন সপ্তাহ বয়সে এখানে এসেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ