• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রসঙ্গ: সরকারি চাকরির বয়স

Mamunএস এম আবদুল্লাহ আল মামুন: সম্প্রতি সরকার সরকারি চাকরির থেকে অবসর নেওয়ার বয়স সীমা ৫৮ থেকে বাড়িয়ে ৬০ বছর করেছে। অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ৬০ থেকে বাড়িয়ে ৬৫ বছর করা হয়েছে। ২ ও ৫ বছর বৃদ্ধি করার দরুণ এর ইতিবাচক ও নেতিবাচক বেশ কিছু বিষয় পরিলক্ষিত হচ্ছে। একদিকে যেমন দেশের বেকার সমস্যা বৃদ্ধি পাবে,  অন্যদিকে সরকার অর্থনেতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। বৈষম্য ও ভারসম্যহনিতায় তরূণ প্রজন্ম নিরব রোষানলে জ্বলবে। একদিন হয়তোবা পুঞ্জিবিত ক্ষোভ নিয়ে রাজপথে সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল করতে কুণ্ঠাবোধ করবেনা। প্রতিবছর সারাদেশে পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪ থেকে ৫ লক্ষ শিক্ষার্থী উচ্চ শিক্ষা সম্পূন্ন করে চাকরির জন্য প্রার্থী হয়। দেশের শিক্ষা ব্যবস্থা ও তীব্র সেশন জটের কারণে এসব শিক্ষার্থীর মার্স্টাস কমপ্লিট করতে বয়স ২৭ থেকে ২৮ হয়ে যায়। তখন পারিবারিক ও মানসিক চাপে হিমশিম খেয়ে অবশিষ্ট ২ বছরে তারা খুব একটা ভালো কিছু করতে পারেনা। অনেকের জীবন অর্থহীন হয়ে যায়। অনেকে হতাশ হয়ে নেশাগ্রস্থ কিংবা সন্ত্রাসী হয়ে যায়। সমাজে তখন অসামাজিক কার্যক্রম বৃদ্ধি পায়। অবশ্য সরকার এ ব্যাপারে সু-বিচক্ষণ নজর দিলে এই সমস্যা অনেকাংশ লাঘব করা সম্ভব হবে বলে এ প্রজন্মের শিক্ষার্থী মনে করেন।
তাই তরূণ প্রজন্মের বর্তমান সরকারের প্রতি হৃদয়ের আহবান অতি সত্বর যেন সরকারি চাকরিতে যোগদানের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ