• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজালালে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ আটক ২

Goldঢাকা : হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬৫ লাখ টাকার (১ কেজি ৩০০ গ্রাম) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এয়ার লাইন্সের ক্রুসহ দুজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় সৌদি আরব এয়ার লাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে আসে স্বর্ণগুলো।

কাস্টমস শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার শীর্ষ নিউজকে জানান, সৌদি এয়ার লাইন্সের এক ক্রুসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৩শ’ গ্রাম (৭টি বার ও চেইন) স্বর্ণ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বিমানের ক্রু নাজির আহমেদ এবং তার পরিচিত ব্যক্তি আসলাম খাঁন। আসলাম খাঁনের বাড়ি ফরিদপুর জেলায়। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৬৫ লাখ টাকা। স্বর্ণগুলো আনা হয়েছে সৌদি এয়ার লাইন্সের বোয়িং টিআর-২৬৫৬ যোগে।

তিনি আরো জানান, বিমানবন্দরের বোর্ডিং ব্রিজে ক্রু আসলামের কাছ থেকে স্বর্ণগুলো চোরাচালানকারী হিসেবে নাজির নিতে আসলে উভয়কেই গ্রেফতার করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ