• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ

85699_1আন্তর্জাতিক ডেস্ক: ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী দুটি জঙ্গি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে লিবিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার মার্কিন পররাষ্ট্র দফতরের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি।

ওই প্রতিবেদনে বলা হয়, লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধের পাশাপাশি মার্কিন নাগরিকদের লিবিয়ায় ভ্রমণে নিষেধাজ্ঞাও জারি করেছে দেশটির পররাষ্ট্র দফতর।

এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যারি হার্ফ জানান, ত্রিপোলিতে মার্কিন দূতাবাসে আগে থেকেই লোকবল সীমিত ছিল। শেষ পর্যন্ত যারা ছিলেন তাদের শনিবার ভোরে তিউনিশিয়ায় পাঠিয়ে দেয়া হয়।

২০১২ সালের সেপ্টেম্বরে লিবিয়ার বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে হামলায় তৎকালীন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সসহ চার মার্কিন নাগরিক নিহত হন।

বিবিসি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ