• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাজায় নিহত মায়ের গর্ভ থেকে শিশুর জন্ম

baby1আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহত এক মায়ের গর্ভে অস্ত্রোপচারের মাধ্যমে একটি শিশুর জন্ম হয়েছে।

গতকাল শুক্রবার গাজার দেইর আল বালেহ শহরে একইভাবে ইসরায়েলি হামলায় নারী-শিশুসহ নিরপরাধ বেসামরিক মানুষ প্রাণ দিয়েছেন। তাদেরই মধ্যে একজন ২৩ বছর বয়সী এক গর্ভবতী নারী। ওই নারীর গর্ভ থেকে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাশিশুর জন্ম হয়।

বিবিসি জানিয়েছে, চিকিৎসকরা বলছেন শিশুটিকে সময়ের ভূমিষ্ঠ করানো হয়েছে। ফলে এটির বাঁচার সম্ভাবনা ৫০ শতাংশ।

গাজা থেকে রকেট হামলার অজুহাতে গত ৮ জুলাই থেকে ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামে আকাশ পথে সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েল। এই অভিযান প্রথম দিকে আকাশ ও নৌপথে সীমাবদ্ধ থাকলেও ১৭ জুলাই স্থল অভিযান শুরু হয়।

গত ১৮ দিনে ইসরায়েলি হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনী প্রাণ হারিয়েছে। উদ্বাস্তু হয়েছে লক্ষাধিক। কে জানে ওই শিশুটির মতো আরো কতো ভ্রুণ পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বঞ্চিত হলো!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ