• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শিবিরের সাবেক সভাপতি জেলগেট থেকে নিখোঁজ

fhokruddin_45877ঢাকা : ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিককে জামিনের পর পূনরায় গ্রেপ্তার ও নিখোঁজ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান বলেন, পবিত্র ঈদের মাত্র দু’দিন আগে জামিন পাওয়ার পরও তাকে জেলগেট থেকে পূনরায় গ্রেপ্তার ও নিখোঁজ করে প্রশাসন অমানবিক আচরণ করেছে। তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। সরকারের গোলামী করতে গিয়ে বার বার এমন অমানবিক আচরণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নেতৃবৃন্দ বলেন, ডিবি পুলিশ জেলগেট থেকে তাকে গ্রেপ্তার করলেও এখনো পর্যন্ত তারা তা স্বীকার করছেনা। ফলে তার পরিবার-পরিজন দুশ্চিন্তার মধ্যে আছে।

তারা আরো বলেন, ফখরুদ্দিন মানিকের সামান্যতম ক্ষতি হলে চরম মূল্য দিতে হবে এবং এর দায়ভার প্রশাসনকে বহন করতে হবে। তার উপর কোন অন্যায় করে ঈদের আনন্দকে বিষাদে পরিণত করা হলে ছাত্রশিবির যে কোন মূহুর্তে যে কোন কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ