• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে স্টার জলসা-জি বাংলা

z-bangla-star-jalsha-logo-311x186_45878বিনোদন ডেস্ক: বাংলাদেশে নিষিদ্ধ হতে যাচ্ছে ভারতীয় বিতর্কিত চ্যানেল স্টার জলসা ও জি বাংলা! দেশে বহুল সমালোচিত এই ভারতীয় বাংলা চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। আগামী ৬ আগষ্ট থেকে এই চ্যানেল দুটির সম্প্রচার বন্ধ করা হতে পারে।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। তবে মন্ত্রণালয়ের দায়িত্বশীল কোনো কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

স্টার জলসা ও জি বাংলায় প্রচারিত টিভি সিরিয়াল নিয়ে সামাজিভাবে ব্যাপক বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। বিশেষ করে পাখি ড্রেস নিয়ে বিবাহবিচ্ছেদ, আত্মহত্যার ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় দেশে। এই পাখি ড্রেসের প্রচার হয়েছে স্টার জলসার সিরিয়ালের মধ্য দিয়ে।

সমাজে এসব নেতিবাচক কর্মকাণ্ডের কারণে অনেকেই এই সিরিয়ালের প্রতি আসক্ত হয়ে পড়াকে দায়ী করছেন সমাজ-মনোবিজ্ঞানীরা। নীতি-নৈতিকতাহীন, অসামাজিক ও উদ্ভট সব কাহিনীর মধ্য দিয়ে বিতর্কিত সব সিরিয়াল তৈরির অভিযোগে দীর্ঘদিন ধরে এই চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধে দাবি জানিয়ে আসছিলেন সচেতন নাগরিকগণ। এসব সিরিয়াল দেখে বাংলাদেশে অসামাজিক ও পারিবারিক অশান্তি বেড়ে গেছে বলে ইতোমধ্যে বিভিন্ন গবেষণা ও সংবাদপত্রের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ