• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ফিলিস্তিনি শিশুদের গোশত হালাল!’

_76545736_76545116_45891আন্তর্জাতিক ডেস্ক : প্যারিসের ডেপুটি মেয়র জ্যাক রেনোঁ ইসরায়েলের হাতে শত শত ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার ঘটনাকে পরিহাস করে বলেছেন: ওদের গোশত হালাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ওই মন্তব্য করেছেন উগ্র ফরাসি ডানপন্থী দলের এই নেতা। এ উক্তি করে ৬৬ বছর বয়স্ক রেনোঁ আরো বলেছেন, আমরা ইসরায়েলে হামলার শিকার ফরাসি ইহুদিদের সমর্থন দেব।

তার এ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন মুসলমানরা। প্রায় ২৫ হাজার মুসলমান প্যারিসে বিক্ষোভ মিছিল করে এই হঠকারিতার নিন্দা জানান।

নিন্দা ও প্রতিবাদের মুখে রেনোঁ দাবি করেছেন যে, টুইটারের ওই একাউন্টটি তার নয়, অন্য কেউ তার নাম ও পরিচয় ব্যবহার করেছে!

সূত্র : বিবিসি, আল-জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ