ঢাকা : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতি বছরের মতো এবারো ঈদ উল ফিতরের দিন শুভেচ্ছা বিনিময় করছেন।
বেলা ১২ টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু আর্জাতিক সম্মেলন (চীন মৈত্রী) কেন্দ্রে বিশিষ্ট নাগরিক, বিভিন্ন দেশের কূটনৈতিক ও সর্বসাধারণের সঙ্গে ঈদের কুশল ও শুভেচ্ছা বিনিময় শুরু করেন।
শুরুতেই তিনি বিভিন্ন দেশের কূটনৈতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে পরবর্তীতে তিনি বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনায় মোনাজাত করবেন।