• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে প্রথম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার, ধর্ষক আটক

Dorson-1বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ছয় বছরের শিশু ধর্ষনের শিকার হয়েছে। গোলাপী (৬) নামের ওই শিশুটি ডাবরা-ডিনেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
গোলাপীর বাবা আব্দুল গফুর জানান, বুধবার বেলা ২টায় গোলাপীকে একা পেয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে একই গ্রামের পঞ্চানন রায়ের পুত্র কানাই চন্দ্র রায় (৫৫)। এসময় ধর্ষিতার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ধর্ষককে আটক করে। বর্তমানে ধর্ষিতা স্কুল ছাত্রীটি হাসপাতালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন।
ধর্ষিতার মা হেলেনা বেগম জানান, সকালে মেয়েটিকে বাসায় রেখে আমরা ক্ষেতে কাজ করতে যাই। এই সুযোগে ধর্ষক মেয়েটিকে ফুসলিয়ে তার বাড়ী নিয়ে যায় এবং জোর করে ধর্ষণ করে। সংবাদ পেয়ে বাড়ীতে ছুটে এসে প্রতিবেশীদের সহযোগীতায় মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।
বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফ আনোয়ার জানান, শিশুটির অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান চৌধুরী বাদশা ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।
বীরগঞ্জ থানার ওসি (প্রশাসন) কেএম শওকত হোসেন জানান, সংবাদ পাওয়া মাত্র আমি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ধর্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে রাতেই ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৫।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ