দিনাজপুর প্রতিনিধি: বিরামপুরে বাস-ভটভটিরমুখোমুখি সংঘর্ষে ভটভটির চালকসহ ৩ জন নিহত ও অন্তত ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ভটভটির চালক মিনারুল ইসলাম ( ২৭), ভটভটি যাত্রী রাজু আহম্মেদ (২৫) ও শাকিল আহমেদ (১২)। নিহত রাজু আহম্মেদ নঁওগা জেলার ধামরহাট উপজেলার অক্ষত কলোণীর বাবুল মিয়ার ছেলে ও শাকিল একই গ্রামের আব্দুর সোবাহানের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নঁওগা ধামইরহাট থেকে একটি যাত্রীবাহি ভটভটি দিনাজপুরের স্বপ্নপুরীতে আসার পথে দিনাজপুর থেকে ছেড়ে যাওয়া হিমেল পরিবহন একটি যাত্রীবাহী বাস দুর্গাপুর নামক স্থানে পৌছলে এই সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে ভটভটির চালকের অবস্থার অবনদি হলে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে বিরামপুর থানায় দু’টি ও দিনাজপুর কোতয়ালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।