• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দিনাজপুরে গলা কাটা এক বৃদ্ধ উদ্ধার ॥ হাসপাতালে ভর্তি

dinajpur_mapদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে সারুদ্দীন (৬০) নামে এক গলা কাটা এক বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল অনুমানিক ১১টার দিকে শহরের পশ্চিমে কাঞ্চন ব্রীজের নিকট কাঞ্চন নিউ মডেল কলেজের পিছনে একটি বাগান হতে তাকে করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বৃদ্ধের গ্রামের বাড়ী গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয় এলাকাবাসি ঘটনাস্থলে একটি বাগানে গলা কাটা অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানায়, দুর্বৃত্তরা হত্যার উদ্ধেশ্যে তাকে গলা কেটে বাগানে ফেলে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তার অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গলা কাটা এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কে বা কারা ঘটনার সাথে জড়িত এ ব্যাপারে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থল বিরল থানায় হওয়ায় বিরল থানাকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ