• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিয়োগ শুরু হবে বিমানে

Jessore-Biman-minister-pic-e1406805324814সিসি নিউজ: মামলার কারণে দীর্ঘদিন বিমানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে দাবি করে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘এই মামলার নিস্পত্তি হয়েছে। এখন রায়ের কপি পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। কন্ট্রোল টাওয়ারের নিরাপত্তার ঘাটতিও তখন পূরণ হয়ে যাবে।’

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে চেম্বার ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিমানের বহরে আরও দুটি এয়ারক্রাফট সংযুক্ত করার প্রক্রিয়া চলছে। এটি সম্পন্ন হলে যশোর-ঢাকা রুটে আরও বিমানের ফ্লাইট চালু করা সম্ভব হবে।’

এ সময় তিনি যশোর বিমান বন্দরের সার্বিক উন্নয়নের ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

তিনি আরও বলেন, ‘যশোর দেশের দক্ষিণাঞ্চলের একমাত্র বৃহৎ বিমানবন্দর। কোনো কারণে ঢাকায় বিমান অবতরণে সমস্যা হলে সেক্ষেত্রে এই বিমান বন্দর ব্যবহারের প্রয়োজন হতে পারে। এখানে রাতে অবতরণের সুযোগ থাকলেও উড্ডয়নের ক্ষেত্রে সমস্যা রয়েছে। এটি সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।’

সভায় ব্যবসায়ী নেতারা ফুল দিয়ে মন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মঈনুল আলম টুলু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান বাবলু, নির্বাহী সদস্য হুমায়ুন কবির কবু, মিজানুর রহমান ও আব্দুল মালেক, ব্যবসায়ী ইদুল চাকলাদার, রবিউল ইসলাম রবি প্রমুখ।

এদিকে মন্ত্রী ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি পলিট ব্যুরো সদস্য জেলা সভাপতি ইকবাল কবির জাহিদ, কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন হবি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, জেলা সদস্য গাজী আব্দুল হামিদ, ইউনুস তালুকদার প্রমুখ। বাংলামেইল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ