• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

Simanto Bangla-Mayenঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমন্ত থেকে মো. আলমগীর (২৬) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সীমান্তের ৩৭৩/৩ সাব-পিলার এলাকার ৫০ গজ ওপারে ভারতের অভ্যন্তরে গরুর জন্য ঘাস কাটা অবস্থায় ভারতীয় ১২১ কোঁকড়াদহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। আলমগীর উপজেলার শাহানাবাদ গ্রামের মো. আজিজুলের ছেলে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঠাকুরগাঁও ব্যাটালিয়নের গোয়েন্দা কর্মকর্তা মেজর তৌহিদ ঘটনার সত্যতা স্বীকার করে   বলেন, আটক বাংলাদেশিকে ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে বিজিবি ও বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হবার কথা রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ