সিসিনিউজ: ঈদের ছুটিতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্ত সংলগ্ন জাফলংয়ে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ঈদের পরদিন থেকে সেখানে এই ভিড় দেখা যাচ্ছে। এ দিকে পর্যটকদের জাফলংয়ের পিয়াইন নদীতে নামার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সিলেটের জেলা প্রশাসন।
আজ শুক্রবার সকাল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সেখানে পানিতে ডুবে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।