• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

SAM_8708কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা তরলা আদর্শ ক্লাব ও পাঠাগার এবং জীবিকা বনায়ন সমিতির উদ্দ্যোগে বৃহস্পতিবার বনড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঈদ পূনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২নং রসুলপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবু ভুপেন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী, কাহারোল থানা অফিসার ইনচার্জ পৃথীশ্ব কুমার সরকার, বীর মুক্তিযোদ্ধা বাবু সতীশ চন্দ্র রায়, আ’লীগ নেতা ডা. রাজেন্দ্র দেবনাথ প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন, কাহারোল নিপা নৃত্যাঞ্চলের পরিচালক ও বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী নিপা রায় এবং তার দল, সংগীত পরিবেশন করেন ঠাকুরগাঁ বেতারের শিল্পী পূজা রায় চৌধুরী ও তার দল। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে সারা রাত ব্যাপী কবি গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন, তরলা আদর্শ ক্লাব ও পাঠাগারের সভাপতি সংসদ সদস্যের পি,এ মোঃ কামাল হোসেন (স্বপন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ