হিলি প্রতিনিধি: হিলি স্থলবন্দর টানা ৬ দিন বন্ধ থাকার পর শনিবার সকাল থেকে আবারো চালু হয়েছে। স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমে শুরু হয়েছে। প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে দেশের দ্বিতীয় বৃহৎ এ বন্দরটি।
পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গত ২৭ জুলাই রোববার থেকে ১ আগষ্ট শুক্রবার পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, গত ২৭ জুলাই থেকে টানা ৬ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার পর শনিবার থেকে পুনরায় চালু হয়েছে।
৫ কেজি গাজা উদ্ধার
হিলি সীমান্তে অভিযান চালিয়ে পাঁচ কেজি গাজা উদ্ধার করেছে বিজিবি। শনিবার সকাল ৬টায় বাসুদেবপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে গাজাগুলো উদ্ধার করে। উদ্ধার করা গাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।
বিজিবি বাসুদেবপুর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সকালে সীমান্তের নওপাড়া এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাজা উদ্ধার করে। পরে গাজাগুলো ধ্বংস করার জন্য বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।