আন্তর্জাতিক ডেস্ক : চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিয়াংসুতে একটি মেটাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ৬৫ জন নিহত হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আরো ১২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বিস্ফোরণের কারণে কারখানার কার্যক্রম স্থগিত রয়েছে। এখনো বিস্ফোরণের কারণ জানা যায়নি। এছাড়া এতে কেউ জড়িত আছে কিনা তাও নিশ্চিত হওয়া য়ায়নি।
সূত্র: আল-জাজিরা