কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: বর্তমান শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহন করার পর থেকে কাহারোল-বীরগঞ্জ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিগত সরকারগুলোর সময় তেমন কোন উন্নয়ন কাজ হয়নি। আ’লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্র দুটি উপজেলার বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, মসজিদ, মন্দির, গীর্জা, সেতু, কালভার্ট, বিদ্যুৎ, কাচা রাস্তা পাকাকরন, ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মান, কান্তজিউর মন্দির ও নয়াবাদ ঐতিহাসিক মসজিদের উন্নয়ন, কান্তজিউর মন্দির সংলগ্ন ঢেপা নদীর উপর ২২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ব্রীজ নির্মান, অসহায় দুঃস্থ মানুষদেরকে আর্থিক সাহায্য প্রদান, হত-দরিদ্র কর্মসংস্থান, একটি বাড়ি একটি খামার স্থাপন, কৃষকদের উন্নয়ন সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকান্ড অতীতেও হয়েছে, বর্তমানেও অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে। কথাগুলো বলেছেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। তিনি শুক্রবার সন্ধ্যায় কাহারোল উপজেলার ৪নং তাড়গাঁ ইউনিয়নের বগদইড় মাদ্রাসা গর্ভনিং বডি কর্তৃক আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেছেন। অনুষ্ঠানে আব্দুল খালেক সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশীদ চৌধুরী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আ’লীগ নেতা ও প্রভাষক আনারুল করিম, কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (হাঁস), ৪নং তাড়গাঁ ইউপি আ’লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র রায় (শিক্ষক), আবেদ আলী (শিক্ষক), সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য মোঃ আজিজুল ইসলাম সহ মাদ্রাসা কমিটির সদস্যবৃন্দ অনুষ্ঠানে বক্তৃতা করেন। পরে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল মাদ্রাসা উন্নয়নকল্পে ২ লক্ষ টাকা অনুদান ঘোষনা করেছেন।