• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দুই কলেজ ছাত্রী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

Arrest-2নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় কলেজ ছাত্রী দুই বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে গণধর্ষণ মামলার ৩নং আসামি মোহাম্মদ মানিককে (২৩) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত দশটার দিকে উপজেলার জামনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটক মানিক রহিমানপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর বাঘার দিকে পালিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা মতিনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বাগাতিপাড়ায় উপজেলার জামনগর শাণ্ডপাড়ার এক কলেজ ছাত্রী পার্শবর্তী কৈচর পাড়ায় তার এক খালার বাড়িতে বেড়াতে যায়। সেখানে বৃহস্পতিবার দুপুরে খালার গ্রামে একটা অনুষ্ঠান শেষে কলেজ ছাত্রী ও তার ডিগ্রি ক্লাসে পড়ুয়া খালাতো বোন এক সাথে বাড়ি ফিরছিল। এসময় রহিমানপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে কাওসার ও তার সাঙ্গপাঙ্গরা তাদের জোরপূর্বক এক আম বাগানে নিয়ে অস্ত্রের মুখে গণধর্ষণ করে ও মোবাইলে ভিডিও ধারণ করে। শুক্রবার দুই ছাত্রীর অভিভাবকরা ৭ জনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া মডেল থানায় মামলা দায়ের করেন। –


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ