• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নেপাল সফরে গেলেন মোদি

Modiআন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’দিনের সফরে নেপালের উদ্দেশে আজ সকালে নয়াদিল্লি ত্যাগ করেছেন। তার সঙ্গে রয়েছে উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদল।
গত ১৭ বছরে নেপালে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। এর আগে ১৯৯৭ সালের জুনে আই কে গুজরাল নেপাল সফর করেন।
মোদির এ সফরের মধ্যদিয়ে নতুন সরকারের প্রতিবেশীদের সর্বোচ্চ অগ্রািধকার দেয়ার বিষয়টিই গুরুত্ব পেলো।
সফরকালে মোদি কাঠমান্ডুতে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠক করবেন। একইদিন তিনি নেপালের গণপরিষদে ভাষণ দেবেন। জার্মান চ্যান্সেলর হেলমুট কোহলের পর এই প্রথম কোন বিদেশী নেতা দেশটির গণপরিষদে ভাষণ দিচ্ছেন। হেলমুট কোহল ১৯৯০ সালে নেপালের গণপরিষদে ভাষণ দেন।
দেশ ত্যাগের আগে মোদি আশা করেন, নেপালের নেতৃবৃন্দ ও আইন প্রণেতাদের সঙ্গে তার ফলপ্রসূ বৈঠক হবে এবং এর মাধ্যমে ভারত-নেপাল সম্পর্ক একটি উচ্চমাত্রায় পৌঁছাবে।
এক বিবৃতিতে তিনি আরো বলেন, ভারত ও নেপাল সময়ের পরীতি বন্ধু এবং উভয় দেশের রয়েছে অভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্য।
তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ, জলবিদ্যুৎ, কৃষি ও কৃষি প্রক্রিয়াকরণ, পরিবেশ, পর্যটন,শিা, সংস্কৃতি ও খেলাসহ গুরুত্বপূর্ণ খাতসমূহে দ্বিপাকি সহযোগিতা আরো জোরদার করতে উভয় দেশই পদপে নেবে।
প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের উভয়দিকের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ও যোগাযোগ বাড়ানোর ল্েয ভারত প্রতিবেশী দেশসমূহের উন্নয়ন প্রচেষ্টা এবং চলমান বৃহৎ উন্নয়ন প্রকল্পগুলোতে অব্যাহত সমর্থন দিতে অঙ্গীকারাবদ্ধ।
তিনি বলেন, অন্য আরেক দিক থেকেও তার এ সফরটি গুরুত্বপূর্ণ। কারণ, এ সফরের মধ্যদিয়ে শ্রাবণ মাসের পবিত্র সোমবার দিন তিনি পশুপতিনাথ মন্দিরে বিশেষ পূজায় অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ