• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলসাগর ট্রেনের ঈদ স্পেশাল বগি বাতিল করায় ঢাকাগামী যাত্রীদের দুর্ভোগ

Nilsagorসিসিনিউজ: ঈদের আগে ও পরে অধিক যাত্রী পরিবহনের জন্য নীলসাগর এক্সপ্রেসে অতিরিক্ত বগিটির সংযোগ বাতিল করেছে। সৈয়দপুর থেকে ঢাকায় চলাচলকারী একমাত্র ট্রেনের সংযোগ বাতিল করায় বিপাকে পড়েছে ঢাকাগামী এ অঞ্চলের শত শত যাত্রী।
সূত্র মতে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ঈদে অধিক যাত্রী পরিবহন করতে ৯২ সিটের একটি বগি নীলসাগর ট্রেনের সাথে যুক্ত করে। ওই সূত্র মতে, ঈদের পরের ১০দিন বগিটি ট্রেনের সাথে যুক্ত থাকবে। কিন্তু কর্তৃপক্ষ বিনা নোটিশ ছাড়াই ঈদের চার দিন পর বগিটির সংযোগ বাতিল করে। ফলে গত ২ আগষ্ট ওই বগিটি নীলসাগর ট্রেনের সাথে সর্বশেষ যুক্ত হয়ে চলাচল করে। তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বগিটি ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী ট্রেনের সাথে সংযোজন করা হচ্ছে।
রেলওয়ে কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ মনোভাব ব্যক্ত করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শওকত চৌধুরী এমপি। তিনি ট্রেন যাত্রীদের ঢাকায় ফিরতে অতিরিক্ত বগি সংযোজন করার দাবি জানিয়েছেন।
এদিকে অতিরিক্ত বগির যাত্রা বাতিল করায় আটকাপড়া শত শত যাত্রী স্টেশনে হন্যে হয়ে ঘুরছেন। কিন্তু টিকিট না মেলায় হতাশ হয়ে পড়েছেন। এমনকি সড়ক পথে মিলছে না কোন টিকিট। ঢাকাগামী আবুল বাশার নামের এক যাত্রী জানান, নীলসাগর এক্সপ্রেসে আসন বাড়ানো হয়েছে তা জেনেই তিনি টিকিট সংগ্রহ করতে এসেছেন। কিন্তু বগি কমিয়ে দেয়ায় টিকিট না পেয়ে তিনি বিপাকে পড়েছেন। সময় মতো তার কর্মস্থলে ফেরা হচ্ছে না।
সৈয়দপুরের বিশিষ্ট চিকিৎসক ডা. শেখ নজরুল ইসলাম সিসিনিউজকে জানান, বিগত সময়ে এ ধরনের ঘটনা করেছে রেল কর্তৃপক্ষ। মৈত্রী কিংবা রাজশাহী রুটের কোন ট্রেনের বগি ড্যামেজ বা সংকট হলে নীলসাগর ট্রেনের বগি কমিয়ে ওই ট্রেনের সাথে সংযুক্ত করে দেয়া হয়। তিনি রেল কর্তৃপক্ষের কাছে নীলফামারী জেলা থেকে ঢাকা চলাচলকারী একটি মাত্র ট্রেনের যাত্রীদের কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয়ার  অনুরোধ জানান।
সৈয়দপুর রেলওয়ে স্টেশন মাস্টার এম এ বাশার জানান, আজ সোমবার থেকে বগিটির সংযোজন বাতিল করেছে উর্ধতন কর্তৃপক্ষ। তাই পূর্বে থেকে ওই বগির আসনগুলোর জন্য টিকিট বিক্রি বন্ধ করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ