• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

শ্রমিকদের বেতন দেওয়ার জন্য আমরা প্রস্তুত: আতিকুল

index_46654ঢাকা : বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেছেন, শ্রমিকদের বেতন দেওয়ার জন্য এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন তারা আসলেই বেতন পাবেন।

বুধবার বেলা ১১টার দিকে বিজিএমইএ ভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিজিএমইএ ভবনের সামনে ৫টি গার্মেন্টস শ্রমিকদের বেতন দেওয়ার জন্য ৫টি বুথ খোলা হয়েছে। যার মাধ্যমে ১৪২৭ জন শ্রমিককে ২ মাসের বেতন হিসাবে সর্বমোট ২ কোটি ৩৬ লাখ টাকা প্রদান করা হবে।

তিনি আরো বলেন, শ্রমিকদের নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে চারটি বাস প্রস্তুত করেছি। সকাল ৮ থেকে শ্রমিকদের নিয়ে আসার জন্য বাসগুলো তাদের কর্মস্থলে চলে গিয়েছে। যার মধ্যে দু’টি বাস তোবা গার্মেন্টস এর সামনে রয়েছে। পুলিশও তাদের নিয়ে আসার জন্য ওইখানে মাইকিং করছে।

বুথের সামনে উপস্থিতি কম কেন জানতে চাইলে বিজিএমইএ সভাপতি জানান, সকাল থেকেই আবহাওয়া প্রতিকূল বিধায় উপস্থিতি কম। তবে আমরা আশা করছি শ্রমিকরা দ্রুত এসে তাদের বেতন নিয়ে যাবেন। উৎস: শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ