• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

Ballo Bibahoদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ও কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন’র হস্তক্ষেপে বুধবার মনি আক্তার (১৪) নামে এক শিশু বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
দিনাজপুর শহরের পশ্চিম পাটুয়াপাড়া এলাকার মৃত মোঃ খয়বার আলীর মেয়ে ও সারদ্বেশরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মনি আক্তার’র সাথে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার লক্ষীপুর গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ ফরহাদ হোসেন’র সাথে বিয়ের দিন ধার্য হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বেলা ২টার দিকে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলতাফ হোসেনকে সঙ্গে নিয়ে মেয়ের বাড়ীতে পৌঁছে বাল্যবিয়ের কুফল সম্পর্কে অবগত করে বিয়ের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেন। পরে মেয়ের মামা মোঃ আব্দুস সালাম ও ছেলের পিতা মোঃ আক্কাস আলীর নিটক থেকে মেয়ের ১৮ বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত বিয়ে দেয়া হবে মর্মে মুসলেখা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। আর এভাবে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল শিশু মনি আক্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বাল্যবিয়ের কুফল সম্পর্কে জনপ্রতিনিধিসহ সমাজের সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন এবং এ ধরনের বিয়ের খবর পাওয়ার সাথে সাথে বিষয়টি প্রশাসনকে অবহিত করার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ