• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিগারেটের ফিল্টারে সঞ্চিত হবে বৈদ্যুতিক শক্তি

cigaratteসিসি ডেস্ক: পোড়া সিগারেটের ফিল্টার ফেলনা নয়। বরং তা থেকে চার্জ হতে পারে আপনার স্মার্ট ফোন, ট্যাবলেট মায় টারবাইন পর্যন্ত চালানো যাবে। ক্রমর্ধমান শক্তির চাহিদা মেটাতে অদূর ভবিষ্যতে এই ধরনের বিকল্প ব্যবস্থাই কাজে দেবে বলে মন করা হচ্ছে। সেই দিন আর বেশি দূরে নেই। কারণ দক্ষিণ কোরিয়ার একদল বিজ্ঞানী পোড়া সিগারেটের ফিলটারকে উচ্চ ক্ষমতাসম্পন্ন উপাদানে বদলে ফেলতে সক্ষম হয়েছেন। এই উপাদানটির বৈশিষ্ট্য হলো এটি কম্পিউটার, মোবাইল, বৈদ্যুতিক গাড়ি এমনকি বাতাসে চলা টারবাইনে সংযুক্ত করলে তাতে শক্তি সঞ্চিত হবে। সিগারেটের ফিলটারের মূল উপাদান হলো সেলুলোজের তন্তু। এটিকে খুব সহজেই পাইরোলাইসিস পদ্ধতিতে উত্তপ্ত করতে কার্বন ভিত্তিক উপাদান মেলে। সিউল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইয়ের ব্যখ্যা, উত্তাপের ফলে সিগারেটের ফিলটার থেকে কার্বনভিত্তিক উপাদানটি তৈরি হয় তাতে ছোট ছোট ছিদ্র থাকে। সেই উপাদানটি ইলেকট্রড উপর আস্তরণ দিলে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক শক্তি সঞ্চিত হবে বলে জানিয়েছেন গবেষকরা। উল্লেখ্য, প্রতি বছরে বিশ্বজুড়ে ৫.৬ ট্রিলিয়ন সিগারেট ফিল্টার ফেলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ