হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলি সীমান্তে জয়পুহাট ৩ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এক হিরোইন ব্যবসায়ী সহ ৫ জন মাদকসেবিকে আটক করেছে। হিলি বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, এলাকার সচেতন মহলের অভিযোগে বুধবার সন্ধ্যা ৭টায় হিলি বিওপি ক্যাম্পের সদস্যরা হিরোইন পল্লীখ্যাত চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে ৩৯ পুড়িয়া হিরোইন, ১৮৫৭ টাকাসহ বিক্রেতা রুবেল মিয়াকে আটক করেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপদ্দ করা হয়।