• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

লালমনিরহাটে ২৩৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার, আটক ১

bgbলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জাওরানী-বুড়িরহাট সীমান্তে চন্দ্রপুর ও লোহাকুচি এলাকায় শনিবার দুপুরে ডগ স্কোয়াড এর সহায়তায় ২ হাজার ৩ শত ৬১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বুড়িরহাট বিজিবি।
বিজিবি সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে ডগ স্কোয়াড এর সহায়তায় ১ হাজার ৮ শত ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করে বিজিবি। এ সময় মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও পিক-আপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৮৫৬৯) ও চালক মাসুদুর রহমান (৫০) কে আটক করা হয়।
আটক মাসুদুর রহমান ঢাকা উত্তরখান এলাকার আব্দুল আজিজের পুত্র বলে জানাগেছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সফিউল আলম খান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কালীগঞ্জ উপজেলার, লোহাকুচি সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে আরও ৫ শত বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃত ভারতীয় ফেন্সিডিল ও পিক-আপ ড্রাইভার মাসুদুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ