বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে শনিবার বিকেল ৩টায় ফলদ বৃক্ষ মেলা ২০১৪ উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল ।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে উপজেলা চত্তর থেকে একটি বর্নাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ব্যালি শেষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী বৃক্ষমেলা শুভ উদ্ধোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জনশীল গোপাল। এ উপলক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মনজুর-এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক সংসদ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক সংসদ অধ্যাপক আব্দুল হক সবুজ, উপজেলা কৃষি অফিসার ড. মোঃ আবুল কালাম আজাদ, বীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকতা (প্রশাসন) কে, এম শওকত হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম ফিরোজ আলম, মোহনপুর ইউপি পরিষদ চেয়ারম্যান দিনেশ চন্দ্র মোহন্ত, সুজালপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম (মাষ্টার), পাল্টাপুর ইউপি চেয়ারম্যান বাবু সুরেন্দ্র নাথ (কোকিল) এডিপি ওয়ার্ল্ড ভিশন প্রজেক্ট ম্যানেজার জুলিয়ান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ গণমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি কৃষি মেলার ১৬টি ষ্টল পরির্দশন প্রর্দশন করেন। এ সময় প্রধান অতিথি কৃষকের মাঝে কৃষি কার্ড বিতরণ এবং বিভিন্ন প্রজাতির বৃক্ষচারা মেলায় আসা দর্শনার্থীদের হাতে তুলে দেন।