• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজারহাটে বিদ্যানন্দ ইউপি’র উপ-নির্বাচন ২৪ আগষ্ট

Rajarhat News Pic-10-08-14রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলাধীন বিদ্যানন্দ ইউপি’র উপ-নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গতকাল রোববার চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ও বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আব্দুল লতিফ বলেন, বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে বর্তমান রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হাসেমের ছোট ভাই ও (আওয়ামীলীগ নেতা) মো. আলমগীর হোসেন ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান (আওয়ামীলীগ সমর্থিত) মো. তাইজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ সময় দু’প্রার্থীর পক্ষে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আজ সোমবার বিকাল ৩টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ আগষ্ট, প্রতীক বরাদ্দ ১৪ আগষ্ট এবং ২৪ আগষ্ট ২০১৪ ইং রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত দ্বিতীয় দফায় রাজারহাট উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিদ্যানন্দ ইউপি’র চেয়ারম্যান মো. আবুল হাসেম জাপা থেকে বিএনপিতে যোগদান করে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ