সিসিনিউজ: রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখার আয়োজনে আজ দুপুরে রেলওয়ে একাউন্টস অফিসে অবসরপ্রাপ্ত পরিচয়পত্র এবং মেডিকেল চিকিৎসা বহিসংগ্রহের পরিচয়পত্র বিতারণ করা হয়।
পরিচয়পত্র বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি অবসর প্রাপ্ত রেলওয়ে কর্মচারীদের হাতে পরিচয় পত্র বিতারণ করেন। পরিচয় পত্র বিতারণের সময় আরো উপস্থিত ছিলেন, রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন।