• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

IBBLসিসিনিউজ: “রোপণ করলে ফলের চারা, আসবে সুখের জীবন ধারা” শ্লোগানকে সামনে রেখে নীলফামারী জেলার সৈয়দপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়েছে। গত ৭ আগষ্ট ব্যাংকের সৈয়দপুর শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদ্রাসা মাঠে এ উপলক্ষ্যে চারা বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যাংকের রংপুর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ শহীদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, সোনাখুলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ বি এম মনছুর আলী ও বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ওয়ার্ড কমিশনার মোঃ হারুন অর রশিদ। সভাপতিত্ব করেন ব্যাংকের সৈয়দপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোঃ শাহজাহান। অনুষ্ঠান পরিচালনা করেন শাখার প্রকল্প কর্মকর্তা মোঃ ইলিয়াস আলী। অনুষ্ঠানে কয়েকশ’ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গাছ একদিকে যেমন ফলের চাহিদা পূরণ করে তেমনি আমাদের অর্থের যোগান দেয়। অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশি করে গাছ লাগিয়ে আমাদের আর্থিক স্বচ্ছলতা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি পরিবারকে কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠান শেষে মাদ্রাসা মাঠে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ