• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ দলের নতুন কর্মসূচি

20 Dolঢাকা : ২০ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন।

এসময় মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ‘অবৈধ সরকার ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রীয় সাংবিধানিক ও স্বাধীন সংবাদপত্রে কণ্ঠরোধ করতে সম্প্রচার নীতিমালা করেছে। তাদের উদ্দেশ্য গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল কায়েম করা।

তিনি আরো বলেন, বিএনপি আগেও বলে এসেছে এখনো বলছে অবিলম্বে এই সম্প্রচার নীতিমালা বাতিল করতে হবে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় না কি ইস্যু ভিত্তিক আন্দোলন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি অগণতান্ত্রিক সরকারকে সরিয়ে জাতীয় নির্বাচনের দাবি করে আসছে। এই মুহূর্তে বিএনপি সামনে যে সমস্ত জন দুর্ভোগ সৃৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধেই সোচ্চার রয়েছে।

ঘোষিত কর্মসূচিতে বাধা দিলে বিএনপি কোনো আন্দোলনে যাবে কি না? জানতে চাইলে তিনি বলেন, আশা করি সরকার বাধা দেবে না। আর যদি বাধা দেওয়া হয়। তাহলে অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

ফখরুল বলেন, গাজায় ইসরায়েলী হামলার প্রতিবাদে আগামী ১৬ আগস্ট দেশব্যাপী কালো পতাকা হাতে মৌন মিছিল। ১৯ আগস্ট সম্প্রচার নীতিমালার প্রতিবাদে ২০ দলীয় জোটের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ করবেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ