• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাঠে নামছে জামায়াত: বৃহস্পতিবার দেশব্যাপী বিক্ষোভ

Jamatসিসি ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের গ্রেপ্তারের পর রিমান্ডে নেয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বুধবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করে এক বিবৃতি পাঠান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদকে পুলিশ রিমান্ডে নিয়ে তার ওপর অত্যাচার-নির্যাতন চালানোর ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। রিমান্ডে নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অমানসিকভাবে জুলুম-নির্যাতন চালানো সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকারের পরিপন্থি কাজ। ড. শফিকুল ইসলাম মাসুদের অসুস্থতার খবরে তার পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তাকে রিমান্ডে নিয়ে তার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার সম্পূর্ণ বেআইনী ও অমানবিক কাজ করছে।’

তিনি বলেন, ‘ড শফিকুল ইসলাম মাসুদসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের রিমান্ডে নিয়ে জুলুম-নির্যাতন চালানোর প্রতিবাদে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৃহস্পতিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি।

উৎসঃ   বাংলামেইল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ