• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খসরু-সামসুল প্যানেল পরিচিতি অনুষ্ঠান

10608871_10204158547225121_1008020015_n-e1408017377552ঢাকা: ২৩ আগস্ট বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। এ উপলক্ষে ১৪ আগস্ট দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে প্যানেল পরিচিতি সভার আয়োজন করে খোরশেদ আলম খসরু-সামসুল আলম প্যানেল।

এই প্যানেলের নির্বাচনী স্লোগান ‘বিশ্বাস করি জবাবদিহিতা স্বচ্ছতা ও শ্রদ্ধাবোধ, দূর করবো অনিয়ম, পাইরেসি হবে প্রতিরোধ’। এ সময় সাংবাদিকদের সামনে প্যানেলের ইশতেহার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে খোরশেদ আলম খসরু বলেন, ‘বাংলা চলচ্চিত্রের উন্নয়নের স্বার্থে আমরা এক হয়েছি। আশা করছি এই প্যানেল নির্বাচিত হলে ইশতেহার অনুসারে পদক্ষেপ গ্রহণ করা হবে।’

খসরু-সামসুল প্যানেল থেকে এবারের নির্বাচনে সাধারণ সদস্য পদে নির্বাচন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু, সামসুল আলম, মো. শরীফ উদ্দিন খান দিপু, দেলোয়ার জাহান ঝন্টু, সাইদুর রহমান মানিক, মমতাজুর রহমান আকবর, আবদুল মাবুদ কাওসার, মেহেদী হাসান সিদ্দিকী মনির, এম. এন. ইস্পাহানী, আহমেদ চৌধুরী শাওন, ইকবাল হোসেন জয়, মোঃ মোজাম্মেল হোসেন, আনোয়ার হোসেন মিন্টু, মোঃ শাহ্ আলমগীর বাচ্চু, মোঃ আবুল কালাম, মোঃ আকবর আলী, মোঃ মোরশেদ খান হিমেল, মহি উদ্দীন সরকার ও সামিয়া জামান।

এছাড়া সহযোগী সদস্য হিসেবে নির্বাচন করছেন কামাল হাসান ও খন্দকার ওমর মাহমুদ। প্যানেল পরিচিতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক শাকিব খানও।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রাথমিক ভোটার তালিকায় সাধারণ সদস্য সংখ্যা ১১২ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ