লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ভোরের পাখি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বৃস্পতিবার দুপুরে হাতীবান্ধা এসএস উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ওই কর্মসূচিতে দুই শতাধিক ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ ও বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু । এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, একেএম মাজেদুর রহমান ছন্দ, হাতীবান্ধা এসএস বিএম কলেজ সহকারী অধ্যক্ষ কে এম তবারক হোসেন, ভোরের পাখি সংগঠনের রাহাত রিজান, রিয়াদ, আনোয়ার প্রমূখ।