• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রুশ প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা!

ecae6998ee7bcb9ad7202c40855e3870_XLআন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্র মেদভেদেভ টুইটারে ঘোষণা দেন তিনি পদত্যাগ করছেন। অন্য একটি টুইটে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনেরও সমালোচনা করা হয়। টুইটটি দেখে অনেকেই হয়তো ভেবেছিলেন পুতিন বাহিনীর মধ্যে হয়তো অন্তর্কোন্দল শুরু হয়েছে।

কিন্তু কিছুক্ষণ পরই জানা যায়, রুশ প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টটি আসলে হ্যাকারদের কবলে পড়েছিল। আর বেরসিক হ্যাকাররা মেদভেদেভের পদত্যাগের কথা প্রচার করে বিভ্রান্তি প্রচার করার চেষ্টা করে।

হ্যাকারদের দেয়া টুইটটিতে লেখা হয়,‌ ‌‘আমি পদত্যাগ করছি। সরকারের কর্মকাণ্ডে আমি দুঃখিত ও লজ্জিত।’ এর পরে অন্যে একটি টুইটে লেখা হয় পুতিনের অবস্থান ভুল। হ্যাক হওয়ার কিছুক্ষণ পরই অ্যাকাউন্টটি হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা হয়।

রাশিয়ার একটি হ্যাকার গ্রুপ হ্যাকিংয়ের ঘটনার দায় স্বীকার করেছে। হ্যাকার গ্রুপটির পক্ষ থেকে জানানো হয়, টুইটার অ্যাকাউন্টটি হ্যাক করার জন্য প্রথমে তারা মেদভেদেভের জিমেইল অ্যাকাউন্ট এবং এরপরে তার আইফোন হ্যাক করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ