ঢাকা : নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ব্যাপারে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্য কোন কারণে নয়। উল্লেখ্য বিএনপির চেয়ারপারসর খালেদা জিয়ার ৬৯ তম জন্মদিন উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার উদ্দেশ্যে সকাল ১০ টায় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের উপস্থিত হওয়ার কথা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ছাড়া অন্য কোনো নেতাকর্মীকে দেখা যায় নি। তবে পুলিশ রিজভীকে কার্যালয়ে ঢুকতে বাধা দেয় নি।