• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিপাশার আংটিবদলের গুঞ্জন

bipashবিনোদন ডেস্ক : বেশ কয়েক মাস ধরে বলিউড অভিনেতা হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করছেন বিপাশা বসু। তার অনামিকায় নাকি প্রেমিক আংটিও পরিয়ে দিয়েছেন! দিনকয়েক আগে মুম্বাইয়ে নিজের বাড়িতেই বিপাশার বাগদান পর্ব সেরে ফেল‍ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কিন্তু সবই গুজব বলে উড়িয়ে দিলেন বলিউডের এই অভিনেত্রী।

বিপাশা ও হারমানের বাগদানে দুই পরিবারের ঘনিষ্ঠদের পাশাপাশি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্র, অভিনেতা জ্যাকি ভাগনানিও নাকি ছিলেন। চলতি বছরের শেষের দিকে বিয়ে করে তাদের থিতু হওয়ার পরিকল্পনার খবরও রটে যায়। বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে বিপাশা বলেছেন, ‘খবরট‍া সত্যি নয়।’ আর হারমান বলেছেন, ‘মিথ্যা ও সাজানো খবর।’

হারমানের সঙ্গে প্রেম করলেও বিয়ে নিয়ে এখনই ভাবছেন না বিপাশা। আপাতত নিজের নতুন ছবি ‘ক্রিয়েচার থ্রিডি’র মুক্তি নিয়ে ব্যস্ত তিনি। এটি মুক্তি পাবে আগামী ১২ সেপ্টেম্বর।

জন অ্যাব্রাহামের সঙ্গে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর বেশ কিছুদিন একাই ছিলেন বিপাশা। মাঝে রানা ডাগ্গুবাতির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়ালেও তা ধোপে টেকেনি। অন্যদিকে কিছুদিন আগে চুপিসারে প্রেমিকা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেন জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ