• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্ত দিয়ে ১১ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

hiliআকতার হোসেন বকুল, হিলি (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক নারী ও শিশুসহ ১১ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারত।
সোমবার সকালে হিলি সীমান্ত দিয়ে তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ফেরত নেওয়ার পর ওই ১১ বাংলাদেশি নাগরিককে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে, সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে হিলি সীমান্তের শূন্য রেখা দিয়ে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার জাফরুল্লাহ খান বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদের নিকট তাদের হস্তান্তর করেন।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন- ঠাকুরগাঁও জেলা সদরের সালন্দর গ্রামের খিতিস সেনের ছেলে পরিমল সেন (২৭), তার স্ত্রী রানু সেন (২৩) এবং নেপাল সাহার মেয়ে সান্তনা সাহা (১৮), নওগাঁ জেলার আত্রাই উপজেলার আটগ্রাম গ্রামের মৃত গোপাল চন্দ্রের ছেলে শ্রী গোপী চন্দ্র (২৭), তার স্ত্রী করুনা রানী (২৫), তার মেয়ে সতী রানী (৭), তার ছেলে পলা চন্দ্র (৫), একই জেলার সোলগাজী গ্রামের হরে কৃষ্ণ সরকারের ছেলে স্বপন সরকার (২৫), সীমা রানী সরকার (২০), তার ছেলে সাগর সরকার (৪) এবং হাকিমপুর উপজেলার নওপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে নবানুর রহমান (২২)।
আটকরা জানান, তারা প্রত্যকেই রোববার সকালে হিলি সীমান্তের কামাল গেইট নামক এলাকা দিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবশ করেন। মালদা যাওয়ার পথে ভারত অংশের হিলি বিএসএফ ক্যাম্প চেকপোস্টের সামনে থেকে দুপুর ২টায় বিএসএফ সদস্যরা তাদের আটক করেন।
বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক থাকার কারণে তাদের আটকের পরও সে দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে না দিয়েও বিএসএফ সদস্যরা তাদের আমাদের কাছে দিয়েছেন।
সোমবার সকালে ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ