সিসিনিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের আবাসিক এলাকায় প্রকাশ্য দিবালোকে ডাকাতি চেষ্টার সময় তোফায়েল (২৭) নামে এক ডাকাত সদস্য জনগনের হাতে আটক হয়েছে। আটক তোফায়েল সৈয়দপুর শহরের নিউ মুন্সিপাড়ার মৃত. কাশেম আলীর পুত্র।
জানা যায়, ডাকাত সদস্যরা মঙ্গলবার বিকেল চারটার দিকে শহরের নতুন বাবুপাড়ার শহীদ আশরাফ আলী লেনের ব্যবসায়ী হরিলাল সাহার বাসায় ঢুকে গৃহকত্রী পার্বতী সাহাকে খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করে। ওই সময় গৃহকত্রীর আত্মচিৎকারে পাশের বাসার লোকজন ছুটে এসে তোফায়েলকে আটক করে। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। পরে তোফায়েলকে পুলিশের হাতে তুলে দেয়।